আন্তর্জাতিক

ভিসা প্রক্রিয়া সহজ করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ছয়টি দেশের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে মস্কো। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ইভগেনি ইভানভকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য বড় হুমকি

দেশগুলো হলো-ভারত, সিরিয়া, ইন্দোনেশিয়া, অ্যাঙ্গোলা, ভিয়েতনাম এবং ফিলিপাইন। রয়টার্স’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এর আগে ইভানভ বলেন, রাশিয়া, সৌদি আরব, বার্বাডোস, হাইতি, জাম্বিয়া, কুয়েত, মালয়েশিয়া, মেক্সিকো ও ত্রিনিদাদসহ ১১টি দেশের সঙ্গে ভিসা-ফ্রি ভ্রমণের বিষয়ে আন্তঃসরকারি চুক্তিরও প্রস্তুতি নিচ্ছে।

এক বছর আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে বহু মানুষ নিহত হয়েছে। লাখ লাখ ইউক্রেনীয় বাস্তুচ্যুত হয়েছে। দ্বিতীয় বছরে পড়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এখনো যুদ্ধ থামার লক্ষণ নেই।

যুদ্ধ শুরুর পর থেকে মস্কো চীন, ভারত, ও আফ্রিকার দেশগুলোর দিকে ঝুঁকছে। ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের সম্পর্ক ভালো করার উপায় খুঁজছে তারা।

আরও পড়ুন: উদ্ধারকারী কুকুরদের সম্মান জানাল তুরস্ক

মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানানো ও নিষেধাজ্ঞা আরোপ করলেও চীন ও ভারত তা থেকে বিরত থেকেছে।

ভারত নিরপেক্ষ অবস্থান বজায় রাখে আগ্রাসনের শুরুর দিকে। পরে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে রেকর্ড করেছে ভারত। ফেব্রুয়ারিতে রাশিয়া থেকে দৈনিক ১৬ লাখ ব্যারেল তেল আমদানি করে দেশটি, যা ইরাক ও সৌদি আরব থেকে যৌথভাবে আমদানি করা তেলের চেয়েও বেশি।

এনার্জি কার্গো ট্র্যাকার ভোরটেক্স এর তথ্য বলছে, ভারতে ক্রুড অয়েল রপ্তানি ব্যাপকভাবে বাড়িয়েছে রাশিয়া। রুশ এই তেল পেট্রল ও ডিজেলে রূপান্তর করা হয়। টানা পঞ্চম মাসের মতো ভারত তাদের আমদানির এক-তৃতীয়াংশ তেল রাশিয়া থেকে আমদানি করেছে।

অন্যান্য দেশের চেয়ে কম দামে অর্থাৎ ডিসকাউন্টে রাশিয়া থেকে তেল কিনছে ভারত। পশ্চিমাদের চাপ থাকা সত্ত্বেও অনঢ় অবস্থানে এখনো ভারত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা