ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষ

ইউক্রেন যুদ্ধের সমাধান মেলেনি

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ এক বছর পার হলেও ইউক্রেন যুদ্ধের সমাধান মিলেনি। ইউরোপের পূর্বাঞ্চলে চলমান সামরিক আগ্রাসনকে ঘিরে রাশিয়ার প্রতি ইউক্রেন থেকে নিঃশর্তভাবে সব সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি তৈরি করা হয়েছিল।

আরও পড়ুন : ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

কিন্তু মস্কোর আপত্তিতে চীন সমর্থন জানানোয় তা আলোর মুখ দেখতে পায়নি। সে কারণে যৌথ ঘোষণা ছাড়াই সমাপ্ত হয়েছে জি-টোয়েন্টি জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২ মার্চ) ভারতের রাজধানী নয়াদিল্লিতে দু’দিনের এই সম্মেলন শেষ হয়েছে। ফলে কদিন আগে বেঙ্গালুরুতে এই গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলোর অর্থমন্ত্রীদের সম্মেলনের মতো পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনেও একই পরিস্থিতি হল।

আরও পড়ুন : মগজ খেকো অ্যামিবার সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু

তবে ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসন শুরুর পর এই প্রথম এ সম্মেলনে সংক্ষিপ্ত সময়ের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পরস্পর সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে এই সাক্ষাতের ফল সম্পর্কে দুই দেশের কূটনীতিকরা বিশেষ কিছু বলতে চাননি। যদিও দুই পক্ষের তরফেই সাক্ষাতের বিষয়টি সংবাদমাধ্যমের কাছে স্বীকার করা হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর দুই পক্ষের এটিই ছিল প্রথম সাক্ষাৎ। ১০ মিনিটের মতো দুজনের সংলাপ হয়। পূর্বনির্ধারিত ছিল না এ সাক্ষাৎ।

আরও পড়ুন : অবরোধ সরিয়ে নিল ইসরাইল

ভারতে আসার আগে ব্লিঙ্কেনও জানিয়েছিলেন, সাক্ষাতের কোনো সম্ভাবনা নেই। যদিও যুক্তরাষ্ট্রের সাংবাদিকরা জানিয়েছেন, সম্মেলনে এসে ব্লিঙ্কেনই ল্যাভরভের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।

দিল্লির হাত আছে কিনা এই সাক্ষাতের পেছনে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

আরও পড়ুন : প্রয়োজনে চীনের ওপর নিষেধাজ্ঞা

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নিত্য পণ্যের দাম বেড়ে যায় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা