আন্তর্জাতিক

বাইডেনের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়িতে গোপন নথির খবরে টানা চার ঘণ্টা তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। তবে কোন গোপনীয় নথি পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাইডেনের আইনজীবী। খবর বিবিসির।

আরও পড়ুন: মন জয় করেই আমরা ভোট পাচ্ছি

মার্কিন বিচার বিভাগের নির্দেশে বুধবার বাইডেনের ডেলাওয়ারের রেহরোথ এলাকার বাড়িতে প্রায় চার ঘণ্টা এ তল্লাশি চালানো হয়। বাইডেনের ব্যক্তিগত আইনজীবী বব বাউয়ার একটি বিবৃতিতে তল্লাশির কথা জানান। তবে তল্লাশির ব্যাপারে এফবিআইয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

বব বাউয়ার বিবৃতিতে জানান, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাইডেনের ডেলাওয়ারের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ তল্লাশি অভিযানে সহযোগিতা করেন বাইডেনের আইনজীবীরা।

আরও পড়ুন: বিএনপির কোমর ভেঙে গেছে

বাইডেনের বাড়ি থেকে এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যা ক্লাসিফায়েড বা গোপনীয় হিসেবে উল্লেখ করা ছিল। তবে বেশ কিছু নথি ও হাতে লেখা নোট, যা বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময়ে লিখেছিলেন, তা পর্যালোচনার জন্য সংগ্রহ করেছে তদন্তকারীরা।

এর আগে ডেলাওয়ারের উইলমিংটনের বাড়ি এবং ওয়াশিংটনের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথি পাওয়া গিয়েছিল। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং প্রেসিডেন্ট নির্বাচনের সময় জো বাইডেন যে কাজগুলো করেছিলেন, তার নথি পাওয়া গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা