ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ব্রাজিলে জরুরি অবস্থা জারি

সান নিউজ ডেস্ক: ব্রাজিলের ইয়ানোমামিতে পুষ্টিহীনতা এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে অনেক শিশু। আর এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

আরও পড়ুন: তাপমাত্রা আরও বাড়তে পারে!

সোমবার (২৩ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইয়ানোমামিতে মূলত অবৈধ সোনা খনির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। দেশটির আদিবাসী সম্প্রদায়ের সবচেয়ে বেশি মানুষ বাস করেন ইয়ানোমামিতে। এটি ভেনেজুয়েলা সীমান্তের সঙ্গে লাগোয়া একটি অঞ্চল।

জরুরি অবস্থা জারি করে গত শুক্রবার একটি ডিক্রি জারি করা হয়। বলা হয়, সাবেক উগ্র-ডানপন্থি প্রেসিডেন্ট জিয়ার বোলসোনারোর আমলে প্রায় ধ্বংসপ্রাপ্ত হওয়া ইয়ানোমামির স্বাস্থ্য ব্যবস্থা আবারও সচল করতে এ সিদ্ধান্ত নিয়েছে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা প্রশাসন।

জিয়ার বোলসোনারো প্রেসিডেন্ট থাকাকালীন ইয়ানোমামিতে ৫৭০ জন শিশু নিরাময়যোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তাদের মৃত্যুর মূল কারণ পুষ্টিহীনতা। এছাড়া ম্যালেরিয়া, ডায়রিয়া এবং সোনার খনিতে ব্যবহৃত ত্রুটিপূর্ণ পারদের প্রভাবে এসব শিশু মারা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে অ্যামাজন জার্নালিজম প্লাটফর্ম সুমাউমা।

আরও পড়ুন: ডেঙ্গুতে একজনের মৃত্যু

শনিবার ইয়ানোমামির রোরামিয়া রাজ্যের বোয়া ভিস্তার একটি স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। বয়স্ক মানুষ, নারী ও শিশুদের শরীরের হাড়গোড় দেখা যাচ্ছে এমন কয়েকটি ছবি প্রকাশিত হওয়ার পর সেখানে ছুটে যান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা