ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মাখনে ভরে গেলো ড্রেন-খাল!

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি খামারে আগুন লেগে দুগ্ধজাত পণ্য মাখন দিয়ে ভরে গেছে আশপাশের ড্রেন ও খাল। সিএনএন’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রীয় সম্পদের গুরুত্ব বুঝতে হবে

উইসকনসিন প্রাকৃতিক সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার পোর্টেজ কাউন্টির একটি খামারে আগুন লাগে। এতে ২০ গ্যালন মাখন স্ট্রম ড্রেনের মাধ্যমে সংলগ্ন খালে গিয়ে পড়ে। বৃহস্পতিবার পর্যন্ত সেগুলো পরিষ্কার করা হয়। এতে আরও বলা হয়েছে, এ ঘটনায় পরিবেশের ওপর প্রভাব ‘সামান্যই’ পড়বে।

দুর্ঘটনার পর অধিকাংশ মাখন স্যানিটারি নর্দমা ও বর্জ্য জল শোধনাগারেও চলে যায়। ওয়েস্ট ওয়াটার প্ল্যান্টের কর্মীরা ঘটনার পর থেকে প্ল্যান্টের মাখন পরিষ্কার করছেন। ট্রিটমেন্ট প্ল্যান্টটি এখন কার্যকর রয়েছে যদিও সাময়িক বিড়ম্বনা তৈরি করেছিল, বলছেন তারা।

পোর্টেজ ফায়ার ডিপার্টমেন্টের একটি ফেসবুক পোস্টে বলা হয়, ধারণা করা হচ্ছে, মাখন সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি ঘর থেকে আগুনের সূত্রপাত। মাখনের স্রোত ও কালো ধোঁয়া কর্মীদের জন্য অসুবিধা তৈরি করে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগে আশপাশের বেশ কয়েকটি ফায়ার সার্ভিস ইউনিটের।

আরও পড়ুন: ৭১১ বাসে চালু হচ্ছে ই-টিকিটিং

দুগ্ধ খামারটির কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তারা জানান, ‘আমরা কঠিন পরিস্থিতিতে তাদের পেশাদারিত্ব এবং কঠোর পরিশ্রমের পাশাপাশি আমাদের কর্মীদের সহায়তার প্রশংসা করছি।’

উইসকনসিন প্রাকৃতিক সম্পদ বিভাগ আরও জানিয়েছে, আগুনের সূত্রপাত আসলে কীভাবে হয়েছে তা বের করতে তদন্ত চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা