আন্তর্জাতিক

কারাগারে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরের কিতোর একটি কারাগারে কয়েদিদের দুই গ্রুপের মধ্যে সহিংসতায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

আরও পড়ুন: অনেক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি

দেশটির কারা কর্তৃপক্ষ জানায়, অপরাধী দলের দুই প্রধানকে একটি সর্বোচ্চ নিরাপত্তা কেন্দ্রে সরিয়ে নেওয়ার পর শুক্রবার এ সহিংসতা দেখা দেয়। খবর রয়টার্স ও আল-জাজিরার।

দেশটির কারাগারগুলোতে সহিংসতা কমানোর লক্ষ্যে কর্তৃপক্ষ বন্দিদের মধ্যে যাদের অপরাধী দলের নেতা বলে বিবেচনা করছে তাদের নতুন একটি সর্বোচ্চ নিরাপত্তা কেন্দ্রে সরিয়ে নেওয়া শুরু করেছে।

আরও পড়ুন: শনাক্তে শীর্ষে জাপান, মৃত্যুতে যুক্তরাষ্ট্র

অপরাধী দল লোস লোবোসের প্রধান ‘বেরমুদেজ’ এবং আর৭ এর প্রধান ‘আনাচুনদিয়া’কে অন্যত্র সরিয়ে নেওয়ার পর সহিংসতা শুরু হয়। দেশটির কর্তৃপক্ষগুলো জানিয়েছে, কিতো ও সান্তো দোমিঙ্গোর কারাগারগুলোতে সাম্প্রতিক সহিংসতার জন্য এরা দায়ী।

প্রসঙ্গত, কয়েক দশক ধরেই ইকুয়েডরের কারাগার ব্যবস্থাপনা কাঠামোগত সমস্যায় ভুগছে। ২০২০ সালের শেষ দিক থেকে জেল সহিংসতায় অন্তত ৪০০ লোক খুন হয়েছে যা বন্দিদের পরিবারগুলোকে আতঙ্কিত করে রেখেছে।

আরও পড়ুন: ট্রাকচাপায় প্রাণ গেল ৩ বন্ধুর

চলতি মাসের প্রথমদিকে প্রায় ১০০০ বন্দিকে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতিক্রিয়ায় সৃষ্ট দাঙ্গায় অন্তত পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়। এ দাঙ্গার সঙ্গে সম্পর্কিত সহিংসতায় আরও অন্তত দুই বন্দি নিহত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা