আন্তর্জাতিক

ট্রুডোর ওপর ক্ষেপলেন শি জিনপিং!

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০ এর সম্মেলন হলো ইন্দোনেশিয়ার বালিতে। জি২০ সম্মেলনের ফাঁকে রুদ্ধদ্বার বৈঠকের বিস্তারিত গণমাধ্যমের কাছে ফাঁস হওয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ওপর বেজায় ক্ষেপেছেন শি জিনপিং। সামনাসামনি সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রুডোর বিরুদ্ধে ‘আন্তরিকতায় ঘাটতির’ অভিযোগও এনেছেন তিনি। বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

আরও পড়ুন: গাজায় শরণার্থী শিবিরে আগুন, নিহত ২১

চীনের গুপ্তচরবৃত্তি ও কানাডার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে দু’নেতার আলোচনা সংক্রান্ত গণমাধ্যমের খবরকে ইঙ্গিত করে চীনা প্রেসিডেন্ট এসব অভিযোগ করেছেন।

কানাডার গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে শি জিনপিং ও ট্রুডোকে মুখোমুখি দাঁড়িয়ে দোষাভীর মাধ্যমে কথা বলতে দেখা গেছে।

ভিডিওতে মান্দারিন ভাষায় ট্রুডোর উদ্দেশ্যে শিকে বলতে শোনা গেছে, ‘আমরা যা আলোচনা করেছি, তার সবকিছুই খবরের কাগজে ফাঁস হয়ে গেছে, এটা অনুচিত।’

ওই ফুটেজে শি জিনপিংকে খোলামেলা ভঙ্গিতে দেখা গেছে, যা রীতিমতো বিরল। কারণ চীনের সরকারি গণমাধ্যমে তাকে খুবই সাবধানতার সঙ্গে উপস্থাপন করা হয়।

চীনা প্রেসিডেন্টের অভিযোগের পর হাসিমুখে মাথা নাড়িয়ে ট্রুডো বলেন, ‘কানাডায় আমরা অবাধ, মুক্ত ও খোলামেলা আলোচনায় বিশ্বাস করি এবং আমাদের এটি চালিয়ে যেতে হবে। আমরা একসঙ্গে গঠনমূলক কাজ করার চেষ্টা চালিয়ে যাব, কিন্তু এমন অনেক কিছুই থাকবে, যা নিয়ে আমাদের দ্বিমত থাকবে।’

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

ট্রুডোর কথা শেষ হওয়ার আগেই তাকে থামিয়ে দিয়ে শি বলেন, তিনি যেন আগে ‘পরিবেশটা ঠিক করেন’। এরপর ট্রুডোর সঙ্গে করমর্দন করে চলে যান চীনা প্রেসিডেন্ট।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা