কঠিন সময়ে রাশিয়ার পাশে আছি : চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
আন্তর্জাতিক

কঠিন সময়ে রাশিয়ার পাশে আছি

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় বছর হতে চলছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ। এর শেষ কোথায় তা এখনো অজানা। এমন পরিস্থিতিতে পাশে থেকে বন্ধুত্বের পরিচয় দিয়ে যাচ্ছে চীন।

আরও পড়ুন : ইউক্রেনকে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা

“রাশিয়া বর্তমানে যে কঠিন সময় পার করছে, এতে বেইজিংয়ের পক্ষ থেকে সমর্থন অব্যাহত থাকবে” বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের সময় এই সমর্থনের ঘোষণা দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। এমন খবর জানিয়ে সংবাদ প্রকাশ করেছে রুশ বার্তাসংস্থা তাস।

প্রসঙ্গত, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন করে আরও পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ার পর চীনা পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন : ভয়াবহ আগুনে দগ্ধ ৫০

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনলাপে বলেন, পশ্চিমা দেশগুলোর সম্মিলিত যে চাপের মুখে রয়েছে রাশিয়া তা থেকে বেরিয়ে আসতে প্রয়োজনীয় সমর্থন দেবে চীন।

ওয়াং ই আরও আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে যে নেতৃত্ব দেয়ার চেষ্টা করছেন তা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে রাশিয়ার মর্যাদা জোরদার করছে।

আরও পড়ুন : ফিলিপাইনে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিজেদের উন্নয়ন বোঝার অধিকার রয়েছে চীন এবং রাশিয়ার। চীন এবং রাশিয়ার উন্নয়ন ঠেকানোর জন্য কোন রকমের বাধা সৃষ্টির প্রচেষ্টা সফল হবে না।

দুদেশের উন্নয়ন এবং সমৃদ্ধি আরো উচ্চতর পর্যায়ে নেয়ার জন্য পারস্পরিক আস্থা এবং সমর্থন অব্যাহত থাকবে এবং দুই দেশ একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করছে।

আরও পড়ুন : ফের সংলাপে বসতে চায় রাশিয়া

টালমাটাল বিশ্বকে স্থিতিশীল পর্যায়ে আনার জন্য দুই দেশের শীর্ষ কূটনীতিকরা আশাবাদ ব্যক্ত করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা