আন্তর্জাতিক

জেলেনস্কিকে সুনাকের ফোন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেছেন। ফোনে জেলেনস্কিকে যুক্তরাজ্যের অবিচল সমর্থনের আশ্বাস দিয়েছেন সুনাক। দুই নেতার ফোনালাপের পর এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়।

আরও পড়ুন: রাতভর ঢাবি শিক্ষার্থীকে নির্যাতন!

সুনাকের এক মুখপাত্র বলেছেন, ফোনালাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকারের সময় ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন বরাবরের মতোই শক্তিশালী হবে। এছাড়া ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রেক্ষাপটে কিয়েভের প্রতি লন্ডনের সংহতি অব্যাহত থাকবে বলে জেলেনস্কিকে আশ্বস্ত করেছেন সুনাক। তিনি বলেছেন, তার সরকারের ওপর জেলেনস্কি নির্ভর করতে পারেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অন্যতম বড় সমর্থক হিসেবে পরিচিতি পান। তার পদত্যাগের পর প্রধানমন্ত্রী হন ট্রাস। তিনি কিয়েভের সবচেয়ে বড় বন্ধু হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী হওয়ার দেড় মাসের মাথায় ট্রাস পদত্যাগে বাধ্য হন। তার উত্তরসূরি সুনাকও ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের দৃঢ় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিলেন।

আরও পড়ুন: জামায়াতে ইসলামীর নতুন দল গঠন

সম্প্রতি যুক্তরাজ্যের অর্থনৈতিক সংকটের জেরে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন লিজ ট্রাস। নতুন প্রধানমন্ত্রী হন সুনাক। তিনি প্রধানমন্ত্রী হয়ে বেশ কিছু রেকর্ড করেছেন। যুক্তরাজ্যের ৫৭তম এই প্রধানমন্ত্রী দেশটির ২০০ বছরের ইতিহাসের সবচেয়ে কম বয়সী নেতা। ৪২ বছর বয়সী অশ্বেতাঙ্গ সুনাক যুক্তরাজ্যের প্রথম হিন্দু প্রধানমন্ত্রী।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা