পাকিস্তানে বাসে আগুন, নিহত ১৭
আন্তর্জাতিক

পাকিস্তানে বাসে আগুন, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের বহনকারী বাসে আগুন লেগে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিন্ধুপ্রদেশের দাদু জেলার কিছু লোক বাড়িতে ফিরে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: রাশিয়ার বিপক্ষে বাংলাদেশের ভোট

বুধবার রাতে বন্দর শহর করাচির সিন্ধুপ্রদেশের হায়দরাবাদ ও জামশোরো শহরের সঙ্গে সংযোগকারী এম-৯ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বাসটিতে প্রায় ৩৫ জনের মতো যাত্রী ছিল।

পাকিস্তানের সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো জানিয়েছেন, ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ যাত্রীর প্রাণহানি হয়েছে। আর আহত ১০ জনকে উদ্ধার করার পর চিকিৎসা দিয়েছে উদ্ধারকারী দলগুলো।

আরও পড়ুন: বাড়ছে না বিদ্যুতের দাম

বন্যাকবলিত জেলাগুলোর মধ্যে সিন্ধু প্রদেশের দাদু জেলা অন্যতম। কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে, দৃশ্যত আগুনটি বাসের পেছনের অংশে ছড়িয়ে পড়ে যা পুরো বাসটিকে গ্রাস করে।

গত আগস্টে দক্ষিণ পাঞ্জাবের মুলতানের একটি মহাসড়কে তেলের ট্যাঙ্কারের সঙ্গে বাসের সংঘর্ষে জন ২০ জন মারা যায়।

সূত্র: রয়টার্স।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা