ব্রাজিলে গুদাম ধসে নিহত ৯
আন্তর্জাতিক

ব্রাজিলে গুদাম ধসে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের সাও পাউলো শহরের কাছে একটি গুদামের কংক্রিটের একটি কাঠামো ধসে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ।

আরও পড়ুন: কুনিও হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড বহাল

মঙ্গলবার ব্রাজিলের সাও পাওলো শহরে এ দুর্ঘটনা ঘটে।

গুদাম ধসের এ ঘটনার সময় ব্রাজিলের দুই কংগ্রেস প্রার্থী সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আরও পড়ুন: ভুলবশত গোলা পড়েছে

প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের কংগ্রেসের প্রার্থী জোন্স ডনিজেট এবং এলি সান্তোস ব্রাজিলিয়ান কনটেইনার কোম্পানি মাল্টিটাইনার পরিদর্শন করছিলেন। এরই একপর্যায়ে গুদামের ভেতরে কংক্রিটের কাঠামোর একটি অংশ তাদের এবং কোম্পানির কর্মচারীদের ওপর ধসে পড়ে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ডনিজেট বলেন, গুদাম ধসের পর তাকে এবং সান্তোসকে উদ্ধার করা হয়। তবে স্থানীয় ফায়ার বিভাগ জানিয়েছে, ধসের ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সৈন্য সমাবেশের ঘোষণা

ব্রাজিলের দমকল বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার পর ৩১ জনকে উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে ২৮ জনকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা