রাজা তৃতীয় প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জ
আন্তর্জাতিক

চার্লসকে ২ দেশের রাষ্ট্রপ্রধান ঘোষণা

সান নিউজ ডেস্ক: রাজা তৃতীয় প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। রোববার (১১ সেপ্টেম্বর) দেশ দুটির রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় ক্ষতি হচ্ছে

বলা হয়েছে, নিউজিল্যান্ডের ওয়েলিংটনে পার্লামেন্টে থেকে চার্লসকে রাজা হিসেবে ঘোষণার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন রাজা তৃতীয় চার্লসকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেন।

অস্ট্রেলিয়ায় ক্যানবেরাতে পার্লামেন্ট হাউজে চার্লসকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ায় ব্রিটিশ রাজত্বের প্রতিনিধি গভর্নর জেনারেল ডেভিড হার্লি চার্লসকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেন।

ব্রিটিশ রাজা ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডসহ ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান।

এর আগে শনিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকালে লন্ডনের সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলের সামনে প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস হিসেবে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: সাজেদা চৌধুরীর জানাজা সম্পন্ন

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বের অবসান ঘটে গত বৃহস্পতিবার তার চিরবিদায়ের মাধ্যমে। আর সেই সাথে দেশটির নতুন রাজার দায়িত্বপ্রাপ্তির পথ খুলে যায় প্রিন্স চার্লসের।

রাষ্ট্রীয় মর্যাদায় আগামী ১৯ সেপ্টেম্বর হবে যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবে এলাকার সেইন্ট পল গির্জার পাশে সমাহিত করা হবে রানিকে। সর্বসাধারণের সম্মান জানানোর জন্য সমাহিত করার ৪ দিন আগে থেকেই তার দেহ রাখা হবে ওয়েস্টমিনিস্টার হলে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা