কাবুলে বিস্ফোরণে নিহত ২১
আন্তর্জাতিক

কাবুলে বিস্ফোরণ, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের রাজধানী কাবুলের খাইরখানা এলাকায় এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : বিচার চাইতেও বাধা দেওয়া হয়েছে

বুধবার (১৭ আগস্ট) দেশটির উত্তর কাবুলের খাইরখানা এলাকায় একটি মসজিদে মাগরিবের নামাজের সময় এ ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সকে কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, মসজিদের ভেতরে একটি বিস্ফোরণ ঘটেছে। অনেক হতাহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনো পরিষ্কার নয়।

আরও পড়ুন : বিএনপি আবারও ধরা খাবে

অবশ্য, সংবাদে বলা হয়, অন্তত ২১ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে আশপাশের বাড়ির জানালার কাচ পর্যন্ত ভেঙে যায়।

নিহতদের মধ্যে ওই মসজিদের ইমামও রয়েছেন বলে সংবাদে প্রকাশ করা হয়।

ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুল্যান্স পৌঁছায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন : ঢাকা বিশ্বের পঞ্চম দূষিত শহর

দেশটির তালিবান এক কর্মকর্তা জানিয়েছেন, কাবুলের খাইরখানা এলাকায় মসজিদে নামাজ চলাকালীন এই বিস্ফোরণ হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা