আন্তর্জাতিক

পদত্যাগপত্রে সই করলেন গোতাবায়া

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তার পদত্যাগপত্রে মঙ্গলবার (১২ জুলাই) সই করেছেন। তবে বুধবার (১৩ জুলাই) জমা দেওয়া হবে। শ্রীলংকা পার্লামেন্টের স্পিকার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

আরও পড়ুন: দায়িত্ব নিলেন নতুন গভর্নর

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রেসিডেন্টের পদত্যাগপত্রে সই করা হয়েছে এবং তা এক সিনিয়র সরকারি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সেটি পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করা হবে। স্পিকার মহিন্দা ইয়াবা আবেবর্ধনেকে পদত্যাগপত্রটির বিষয় অবগত করা হয়েছে। তিনি বুধবার গোতাতাবায়ার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

শ্রীলঙ্কার সংবিধান অনুসারে, তার পদত্যাগ শুধু আনুষ্ঠানিকভাবে গৃহীত হতে পারে যখন তিনি সংসদের স্পিকারের কাছে চিঠি দিয়ে পদত্যাগ করবেন। যা এখনও হয়নি। এর আগে, পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি জানান। কিন্তু পদত্যাগের বিষয়টি শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা ঘরে ফিরতে নারাজ।

আরও পড়ুন: যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সম্প্রতি জনরোষে পড়ে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট গোতাবায়ার ভাই মাহিন্দা রাজাপাকসে। তারপরও পরিস্থিতি শান্ত হয়নি। তখন থেকেই প্রেসিডেন্টের পদত্যাগ চাইছেন আন্দোলনকারীরা।

অর্থনৈতিক ও রাজনৈতিক গোলযোগের মধ্যে পড়ে নাভিশ্বাস উঠে গেছে শ্রীলঙ্কার সাধারণ মানুষের। খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম, লোডশেডিং, জ্বালানি তেলের সংকট, পানি সংকট তীব্র আকার ধারণ করেছে দেশটিতে। দৈনন্দিন জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষের। ফলে আন্দোলন-বিক্ষোভ করা ছাড়া কোনো উপায় ছিল।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা