পুতিন নারী হলে ইউক্রেনে যুদ্ধ চালাতেন না
আন্তর্জাতিক

পুতিন নারী হলে ইউক্রেনে যুদ্ধ চালাতেন না

সান নিউজ ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এমনই দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি নারী হতেন তাহলে তিনি ইউক্রেনে আগ্রাসন চালাতেন না।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের ৫ কোম্পানি

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বরিস জনসনের দাবি, বিষাক্ত পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালাচ্ছেন। তাই তিনি নারী ক্ষমতায়নের ওপর জোর দেন।

মঙ্গলবার বাভারিয়ায় জি-৭ সম্মেলনের পর একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বরিস এসব কথা বলেন।

বরিস বলেন, পুতিন যদি নারী হতেন, তবে তিনি নিশ্চয়ই এমনটি করতেন না। তিনি হচ্ছেন বিষাক্ত পুরুষতান্ত্রিক মানসিকতার যোগ্য উদাহরণ।

এ সময় তিনি আরও জানান, জি সেভেনের নেতারা মনেপ্রাণে চাইছে এই যুদ্ধের সমাপ্তি হোক। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো চুক্তি বা সমঝোতায় পৌঁছানো যায়নি।

বিবিসি বলছে, মঙ্গলবার ন্যাটোর একটি বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে এ মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওই বৈঠকে যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলো কীভাবে ভবিষ্যতের হুমকির প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে আলোচনা করার কথা ছিল।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা