আন্তর্জাতিক

১১ বছরে সিরিয়ায় ৩ লাখ বেসামরিক নিহত

সান নিউজ ডেস্ক: ২০১১ সালের মার্চ থেকে এ পর্যন্ত গৃহযুদ্ধ ও সংঘাতের শিকার হয়ে সিরিয়ায় ৩ লাখ ৬ হাজারেরও বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। গত এক যুগে বিশ্বের বিভিন্ন প্রান্তে গৃহযুদ্ধ-সংঘাতে নিহতের হিসেবে সিরিয়ায় সর্বোচ্চ সংখ্যক বেসামরিকের মৃত্যু হয়েছে। রয়টার্স’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ৪২ মরদেহ উদ্ধার

জাতিসংঘের মানবাধিকার কমিশন সিরিয়ার গৃহযুদ্ধ পরিস্থিতি নিয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২৮ জুন) এ উপলক্ষে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় কমিশনের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মানবাধিকার কমিশনের প্রধান মিশেলে ব্যাশেলেট সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে ২০১১ সালের মার্চ মাসে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়েছিল সিরিয়ায়; কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই বিক্ষোভ সশস্ত্র রূপ নেয়; ২০১৪ সালে সেই পথ ধরেই প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস।

আরও পড়ুন: বন্যায় মৃত বেড়ে ৮৬

সংবাদ সম্মেলনে মিশেলে ব্যাশেলেট বলেন, ‘সংঘাতের তীব্রতা কত ভয়াবহ ও প্রাণঘাতী হতে পারে, তার প্রমাণ এই প্রতিবেদন। সিরিয়ায় গত প্রায় এক যুদের গৃহযুদ্ধ ও সংঘাতে যত মৃত্যু হয়েছে, তাকে দু-ভাগে ভাগ করা যেতে পারে—১. যারা অস্ত্রের আঘাতে সরাসরি নিহত হয়েছেন এবং ২. যারা সংঘাতের কারণে খাদ্য-পানির সংকট ও অন্যান্য মানবিক বিপর্যয়ের শিকার হয়ে মারা গেছেন। এই প্রতিবেদনে কেবল নিহতের সংখ্যাই উল্লেখ করা হয়েছে।’

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, এই নিহতদের প্রায় সবাই সংঘর্ষ, গুপ্ত হামলা, গণহত্যা ও স্থল মাইন বিস্ফোরণের শিকার হয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা