আন্তর্জাতিক

পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাঠাব

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সামনের মাসগুলোতে মস্কোর মিত্র দেশ বেলারুশের কাছে স্বল্প-পাল্লার এসব পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র পাঠানো হবে বলে জানিয়েছেন।

আরও পড়ুন: পদ্মা সেতুতে যান চলাচল শুরু

রোববার (২৬ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে হয়, প্রেসিডেন্ট পুতিন বেলারুশের কাছে যে ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছেন, তার নাম ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র। এটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলোর পরিসীমা ৫০০ কিলোমিটার। অর্থাৎ এগুলো ৫০০ কিমি (৩১০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।

প্রতিবেদনে আরও হয়, প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ‘প্রচলিত এবং পারমাণবিক সক্ষমতা সম্পন্ন হয়ে থাকে এবং এর মাধ্যমে উভয় ধরনের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে’।

আরও পড়ুন: বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ

শনিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, রেলারুশের এসইউ-২৫ যুদ্ধবিমানগুলোকে আরও উন্নত করতে সহায়তা করবে রাশিয়া। এতে করে বেলারুশিয়ান এসব যুদ্ধবিমান পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে।

আরও পড়ুন: বাঙালি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে

অন্যদিকে, মস্কো অবশ্য ইউক্রেনে তাদের এই আগ্রাসনকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে আখ্যায়িত করছে। এছাড়া যুদ্ধের শুরুতে পুরো ইউক্রেনীয় ভূখণ্ড আক্রান্ত হলেও রাশিয়ার সামরিক বাহিনীর মূল মনোযোগ এখন দেশটির পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায়।

মূলত গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বেড়েছে। আর সেই সময় থেকেই প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্রের বিষয়ে বেশ কয়েকটি মন্তব্য করেছেন। পুতিনের এসব মন্তব্যকে কেউ কেউ নিজের কাজে পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপ না করার জন্য একটি সতর্কতা হিসাবে ব্যাখ্যা করেছেন।

আরও পড়ুন: অপমানের প্রতিশোধ নিয়েছি

এদিকে, শনিবার ইউক্রেনের লুহানস্কের সেভেরোদোনেতস্ক শহরের দখল নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মাধ্যমে পুরো লুহানস্ক অঞ্চলটি এখন রাশিয়ার দখলে চলে এলো।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি অবশ্য রুশ নিয়ন্ত্রণ থেকে ভূখণ্ড ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, রুশ সেনারা সেভেরোদোনেতস্কসহ ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে, সেই সব অঞ্চল মুক্ত করবে কিয়েভ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

প্রাকৃতিক দুর্যোগে সরকারের পদক্ষেপ

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যা, ভূমিধস ও পা...

যৌন অসদাচরণের অভিযোগে বরখাস্ত আইসিসির প্রধান করিম খান

যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আ...

বদলে আরও ভয়ংকর ডেঙ্গু উপসর্গ

বর্ষা শেষ হওয়ার আগেই এবার প্রকোপ বেড়েছে ডেঙ্গু রোগ...

শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত ধর্মবিশ্বাসীরা কখনো...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা