প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক
বিশেষ মর্যাদা বিলোপের পর

প্রথমবার কাশ্মির সফরে মোদি

সান নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বিলোপের পর প্রথমবার উপত্যকায় সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মির রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর রোববারই (২৪ এপ্রিল) প্রথম উপত্যাকাটিতে গেলেন তিনি।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

তার সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে জম্মু-কাশ্মিরকে।

তবে মোদির সফরের আগেই ফের বিস্ফোরণ হয়েছে জম্মুতে। রোববার মোদির সভাস্থল থেকে মাত্র ১২ কিমোমিটার দূরে হয়েছে ভয়াবহ ওই বিস্ফোরণ। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং জি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে জম্মু ও কাশ্মিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জম্মু অঞ্চলে বিজেপি আয়োজিত একটি অনুষ্ঠানে মোদিকে স্বাগত জানাতে হাজার হাজার লোক জড়ো হয়েছেন। জম্মুর পল্লী নামক স্থানে আয়োজিত এই অনুষ্ঠানে মোদি ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা