ইমরানের ‘ভারত-প্রীতি’ নিয়ে মরিয়মের কটাক্ষ- মরিয়ম নওয়াজ ( ফাইল ফটো)
আন্তর্জাতিক

ইমরানের ‘ভারত-প্রীতি’ নিয়ে মরিয়মের কটাক্ষ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জাতির উদ্দেশে দেয়া ভাষণের মধ্যে ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসা করায় দেশটির বিরোধীদলীয় নেতাদের ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সুযোগ পেয়ে এক হাত নিলেন পিএমএল-এন ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।

আরও পড়ুন : ইমরান খানের ভাগ্য নির্ধারণ আজ

মরিয়ম বলেন, ভারতের প্রতি যখন এত ভালোবাসা তাহলে ইমরান খান সেখানে চলে যাচ্ছেন না কেন?

এদিকে অনাস্থা প্রস্তাব খারিজ ও পার্লামেন্ট ভেঙে দেয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়ার পর শুক্রবার ( ৮ এপ্রিল ) রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। এ সময় ফের ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসা করেন তিনি।

পাক প্রধানমন্ত্রী বলেন, অন্য রাজনীতিকদের চেয়ে ভারত সম্পর্কে ভালো জানেন তিনি। দেশটির আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) মতাদর্শ এবং কাশ্মীরে যাকিছু ঘটছে, এজন্য দেশটির সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক নেই বলেও দুঃখ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন : এবার সর্বনিম্ন ফিতরা ৭৫ টাকা

ভারতের ‘স্বাধীন’পররাষ্ট্রনীতির প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, দেশটির পররাষ্ট্রনীতি পরিবর্তনের জন্য বলার মতো সাহস কোনো পরাশক্তির নেই।

তিনি বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা রাশিয়া থেকে তেল কিনবে বলে ঘোষণা দিয়েছে। এ পদক্ষেপ তাদের জনগণের জন্য তুলনামূলক ভালো বলেই এটা করছে তারা।

আরও পড়ুন : একদিনে করোনায় মৃত্যু সাড়ে তিন হাজার

প্রসঙ্গত, ২০১৩ সালে পাকিস্তানের ১০ম নির্বাচনে তার দল দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আসন জেতে। আর ২০১৮ সালের ২৫ জুলাই পাকিস্তানের ১১ তম জাতীয় পরিষদ নির্বাচনে তার দল আসন সংখ্যার বিচারে সর্ববৃহৎ দলে পরিণত হয়। তিনি ২০১৮ সালের ১৮ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা