আন্তর্জাতিক

রমজান সামনে রেখে ৫৪০ বন্দিকে ক্ষমা

আন্তর্জাতিক ডেস্ক: রমজান মাস সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান দেশটির ৫৪০ বন্দিকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন।

এসব বন্দিরা বিভিন্ন মেয়াদে কারাগারে সাজাভোগ করছেন। সোমবার (২৮ মার্চ) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সবার মধ্যে মানবিক চেতনা, সহিষ্ণুতা ও ক্ষমার দৃষ্টিভঙ্গি জাগ্রত করতে তিনি বন্দিদের মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন। এর মাধ্যমে তারা যেমন নতুন জীবন ফিরে পাবে তেমনি তাদের পরিবারের কষ্টও লাঘব হবে।

আরও পড়ুন: উড্ডয়নের সময় খুঁটির সাথে প্লেনের ধাক্কা

রমজানকে সামনে রেখে আমিরাতের প্রেসিডেন্ট এমন ক্ষমা করে থাকেন। পরিবারগুলোর মধ্যে সুদৃঢ় বন্ধন, মা ও ছেলে-মেয়েদের মধ্যে সুখ এবং বন্দিদের জীবন সম্পর্কে নতুন করে ভাবাতে এ পদক্ষেপ নেওয়া হয়।

অন্যদিকে চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে ২ এপ্রিল থেকে। তার আগেই রমজান মাসে রোজাদারদের সেবায় ৮০০টিরও বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা