ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

পদত্যাগ করবেন না ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পার্লামেন্টে অনাস্থা ভোটের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি করেছে বিরোধী দলগুলো। কিন্তু বিরোধিদের এই দাবি প্রত্যাখ্যান করে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তিনি।

২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসার পর এখন পর্যন্ত সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হচ্ছেন ইমরান খান। ধারণা করা হচ্ছে, অনাস্থা ভোটে তাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

আগামী শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রক্রিয়া শুরু হবে। এই ভোটে তিনি হেরে গেলে কয়েকদিনের মধ্যেই হয়তো তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।

আরও পড়ুন: সৌদি প্রবেশে লাগবে না টিকা সনদ

বুধবার এক বিবৃতিতে ইমরান খান বলেন, যাই ঘটুক না কেন, আমি পদত্যাগ করব না। লড়াই ছাড়া হাল ছেড়ে দেবেন না বলেও জানান তিনি। ইমরান প্রশ্ন করেন, কিছু মানুষের চাপে তাকে কেন পদত্যাগ করতে হবে?

দল ত্যাগের পাশাপাশি ইমরান খানের জোটের কিছু অংশীদার জানান যে, তারা বিরোধী দলে যোগ দিতে পারেন। বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক এবং বিরোধী সদস্যরা বলছেন, শক্তিশালী সেনাবাহিনী থেকে ছিটকে পড়েছেন ইমরান।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা