আন্তর্জাতিক

মার্কিন কনস্যুলেটে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে এক ডজন ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের রেভ্যুলুশনারি গার্ড। রোববার (১৩ মার্চ) স্থানীয় সময় সকালে ওই ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন কনস্যুলেটে আঘাত হেনেছে বলে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা বাহিনী এ কথা জানায়।

আরও পড়ুন: ভালুকায় বানিজ্যিক ব্ল্যাক সোলজার চাষ

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, কুর্দি নিরাপত্তা বাহিনী জানায়, বারোটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কুর্দিস্তানের রাজধানী ইরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেটে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রগুলো ইরাকের পূর্ব দিকের সীমান্ত থেকে এসেছে। হামলার জেরে মার্কিন কনস্যুলেটের সামান্য কিছু ক্ষতি হলেও সামনে থাকা স্যাটেলাইট টিভি চ্যানেল কুর্দিস্তান ২৪-এর অফিস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে কুর্দিশ স্বরাস্ট্রমন্ত্রী জানিয়েছেন।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইরানের রেভ্যুলুশনারি গার্ড এক বিবৃতিতে জানিয়েছে যে ইসরায়েলি স্ট্রাটেজিক সেন্টার লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। ইসরায়েলি হামলার পুনরাবৃত্তি ঘটলে আরও কর্কশ, জোড়ালো ও ধ্বংসাত্মক হামলা চালানো হবে বলেও এ বিবৃতিতে জানায় রেভ্যুলুশনারি গার্ড।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা