আন্তর্জাতিক

রুশ হামলায় ইউক্রেনে মেয়র নিহত

সান নিউজ ডেস্ক: পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে গোস্টোমেল শহরের মেয়র রুশ বাহিনীর হামলায় নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেন অস্ত্র না ফেললে অভিযান চলবে

গোস্টোমেল শহর কর্তৃপক্ষ ফেসবুক পেজে জানায়, গোস্টোমেলের প্রধান ইউরি ইলিচ প্রিলিপকো ক্ষুধার্তদের রুটি এবং অসুস্থদের ওষুধ বিতরণ করার সময় নিহত হয়েছেন।

প্রিলিপকোকে আরও দু'জনের সঙ্গে গুলি করে হত্যা করা হয়। তবে কখন এ ঘটনা ঘটে তা নির্দিষ্ট করে জানায়নি শহর কর্তৃপক্ষ।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, তাকে কেউ জোর করে দখলদারকে বন্দুকের সামনে পাঠায়নি। তিনি জনগণের জন্য প্রাণ দিয়েছেন। গোস্টোমেলের জন্য প্রাণ দিয়েছেন।

কিয়েভের উত্তর-পশ্চিমে অবস্থিত গোস্টোমেলে রয়েছে কৌশলগত আন্তোনভ সামরিক বিমানবন্দর। যুদ্ধ শুরুর প্রথম দিকে ইউক্রেনীয় এবং রাশিয়ান বাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল এখানে।

আরও পড়ুন: গুঁড়িয়ে গেল ইউক্রেনের বিমানবন্দর

এদিকে, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদেমির পুতিন বলেছেন, ইউক্রেন অস্ত্র না ফেললে দেশটিতে চলমান সামরিক বিশেষ অভিযান বন্ধ করা সম্ভব নয়। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের কাছে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

ইতোমধ্যে প্রাণ বাঁচাতে ইউক্রেন থেকে পালিয়ে পার্শ্ববর্শিতী রাষ্ট্র পোল্যান্ড ও রোমানিয়ায় আশ্রয় নিয়েছেন প্রায় ১০ লাখ ইউক্রেনীয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১১ দিনের সামরিক অভিযানে ইউক্রেনে সাড়ে ৩ শ’রও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক শিশুও।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা