আন্তর্জাতিক

গুঁড়িয়ে গেল ইউক্রেনের বিমানবন্দর

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিমান হামলায় রোববার (৬ মার্চ) ইউক্রেনের ভিন্নিতসিয়া বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ভিন্নিতসিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার কথা আমাকে জানানো হয়েছে। সেখানে আটটি রকেট আঘাত হেনেছে…বিমানবন্দরটি পুরোপুরি গুঁড়িয়ে গেছে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রুশ বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। জেলেনস্কির দাবি রুশ বাহিনী কৃষ্ণ সাগর তীরবর্তী ঐতিহাসিক বন্দরনগরী ওডেসায় বোমা ফেলার পরিকল্পনা করেছে।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়ানরা সবসময় ওডেসায় এসেছে। তারা সবসময় ওডেসার সুবিধা নিয়েছে। আর এখন? ওডেসার বিরুদ্ধে বোমা? ওডেসার বিরুদ্ধে কামান? ওডেসার বিরুদ্ধে মিসাইল? এটা হবে যুদ্ধাপরাধের শামিল। ঐতিহাসিক অপরাধের শামিল।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বিশেষ অভিযান শুরর পর রুশ বাহিনী খেরসন কিংবা মারিউপলে হামলা চালানেও এর হাত থেকে অনেকাংশেই রেহাই পেয়েছে ওডেসা।

আরও পড়ুন: পুতিনের টার্গেট ইউক্রেন ফার্স্ট লেডি

টানা ১১ দিন ধরে ইউক্রেনে সংঘাত চলছে। লড়াই থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ হামলার প্রথম থেকে মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই পরিস্থিতিতে পরাজিত করতে ছয় দফা পরিকল্পনা ঘোষণা করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একইসঙ্গে ইউক্রেনে মস্কোর পরাজয় নিশ্চিত করতে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে বিশ্ব মোড়লদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা