ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

সব শহর হোক কলকাতার মতো চকচকে

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতার মতো রাজ্যের অন্য সব শহরগুলো ঝকঝক-চকচক দেখতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাজ্যের বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর পৌর করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিতদের কাছ থেকে এমনটাই আসা করেছেন মুখ্যমন্ত্রী। দুপুরে ফলাফল ঘোষণার পরপরই শিলিগুড়িতে চলে যান মমতা।

সেখানে নৌকাঘাটে পঞ্চানন বর্মার মূর্তিতে শ্রদ্ধা জানানোর পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘কলকাতা যেমন ঝকঝক-চকচক করছে তেমন শিলিগুড়িকেও আরও চকচকে দেখতে চাই। শুধু শিলিগুড়ি নয়, বিধাননগর, আসানসোল ও চন্দননগরের জন্যেও একই কথা বলছি। কীভাবে করবেন, কী করে করবেন তার জন্য পরিকল্পনা করুন।’

মমতা বলেন, ‘শুধু টাকা পেলেই হবে না। সেই টাকা সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজে লাগাতে হবে। মনটাকে সবুজ করতে হবে। সবুজ মানে সরলতা, সৌন্দর্য।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘এমন কিছু আমরা করবো না, যাতে মানুষের ওপর বোঝা বাড়ে।’ অন্যদিকে, করের হার বাড়িয়ে বা নতুন করে কর বসিয়ে তিনি পৌর-তহবিলে টাকার সংস্থান করতে চান না— মমতার এ দিনের বক্তব্যে তা আরও স্পষ্ট বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

জয়ের পরেই মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ভোটে জেতা বা পদ পাওয়া সবই ভালো কাজ করার জন্য। এটা মাথায় রাখতে হবে।’ শুধু সবুজ আবির খেললে হবে না। মনের সবুজটা আসল। মানসিকতায় সবুজ থাকলে তবে উন্নয়নের সদিচ্ছা তৈরি হয়। মানুষ আমাদের সুযোগ দিয়েছেন বলে কৃতজ্ঞ। এখন কাজ করে তার প্রতিদান দিতে হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা