আন্তর্জাতিক

আমিরাতে আফগান শরণার্থীদের বিক্ষোভ

সান নিউজ ডেস্ক: গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর জীবনশঙ্কায় হাজার হাজার আফগান স্বদেশ ত্যাগ করেন। এদের কিছু মানুষ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাময়িক আশ্রয় পেয়েছেন। তাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিল পশ্চিমা দেশগুলো।

নামপ্রকাশে অনিচ্ছুক দুই বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দেশত্যাগের এতদিন পরেও তাদের আমিরাতের কঠোর নিয়ন্ত্রিত স্থাপনায় অনেকটা বন্দি জীবনযাপন করতে হচ্ছে। কবে নাগাদ পুনর্বাসন হবে তা নিয়ে কিছুই জানানো হচ্ছে না।

এক বিক্ষোভকারী অভিযোগ করে বলেন, আশ্রয়কেন্দ্রগুলো অনেকটা জেলখানার মতো। বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর আমিরাতি কর্তৃপক্ষ কয়েকজনকে আটকও করেছে।

জানা গেছে, বুধবার (৯ ফেব্রুয়ারি) বিক্ষোভ শুরুর পর বৃহস্পতিবারও তা চলমান ছিল। রয়টার্সের হাতে আসা ভিডিওতে বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের অনুরোধ জানিয়ে লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা গেছে। একই ধরনের আরও কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

বিক্ষোভ শুরুর পর বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা আমিরাতের শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। তবে পুনর্বাসনের নির্দিষ্ট কোনো দিনক্ষণ তিনি জানাতে পারেননি। তাছাড়া, শরণার্থীদের সবাই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন তারও কোনো গ্যারান্টি নেই।

আফগানদের দেশত্যাগে সহায়তা করা আহমদ মোহিবি নামে এক সাবেক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বিক্ষুব্ধ শরণার্থীদের অনেকে অনশনের হুমকি দিচ্ছেন। এদের একটি অংশ আবার আফগানিস্তানে ফিরে যেতে চান।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আবুধাবির মার্কিন দূতাবাস ও আমিরাত সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমিরাতে ঠিক কতজন আফগান শরণার্থী রয়েছেন তা নিশ্চিত নয়। সবশেষ গত সেপ্টেম্বরে দেশটি নয় হাজার আফগানকে সাময়িক আশ্রয় দেওয়ার কথা জানিয়েছিল। তবে বিক্ষোভকারীদের ধারণা, আবুধাবির দুটি আশ্রয়কেন্দ্রে ১২ হাজারের বেশি আফগান রয়েছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা