ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

জাপানে যুদ্ধবিমান নিখোঁজ

জাপানে একটি এফ-১৫ যুদ্ধবিমান নিয়মিত মহড়ার সময় সোমবার দুই পাইলটসহ নিখোঁজ হয়েছে।

আজ মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মধ্যাঞ্চলীয় ইশিকাওয়া প্রদেশে কোমাৎসু বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর জাপান বিমানবাহিনীর এফ-১৫ যুদ্ধবিমানটি রাডারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আরও পড়ুন: একরামুলের ভাগ্য নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী

গতকাল সোমবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে রাডারের সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় যুদ্ধবিমানটির অবস্থান ছিল জাপান সাগরের ওপরে।

ধারণা করা হচ্ছে, জাপানি ওই যুদ্ধবিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত বিমানের কোনো ধ্বংসাবশেষ অথবা নিখোঁজ দুই পাইলটের হদিস পাওয়া যায়নি।

জাপানের বিমানবাহিনী সূত্রে জানানো হয়েছে, জাপান সাগরের যে অংশে বিমানটি নিখোঁজ হয়েছে, সেখানে পানির ওপর ভাসমান কিছু দেখা গেছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা