আন্তর্জাতিক

পাকিস্তানে একদিনে সংক্রমণের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একদিনে সাত হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে করোনা মহামারি শুরু হওয়ার পর সর্বোচ্চ। মহামারি মোকাবেলায় দক্ষিণ এশিয়ার এ দেশটি এরই মধ্যে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। শুক্রবার (২১ জানুয়ারি) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সাত হাজার ৬৭৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৯৩ শতাংশে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। দেশটির ন্যাশনাল কমান্ড অপারেশন সেন্টার এ তথ্য জানায়।

পাকিস্তানে এরই মধ্যে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। যাদের বয়স ৩০ বছরের উপরে তারাই তৃতীয় ডোজ নিতে পারবেন। যে সব শিশুর বয়স ১২ বছরের উপরের তাদের জন্য করোনার টিকা বাধ্যতামূলক করা হয়েছে। টিকা না নিলে তারা স্কুলে যেতে পারবে না।

আগা খান বিশ্ববিদ্যালয়ের সংক্রামক ব্যাধী বিভাগের সহযোগী অধ্যাপক ফয়সাল মাহমুদ শুক্রবার সকালে বলেন, আগামী দুই সপ্তাহ পরে সংক্রমণ চূড়ায় পৌঁছাবে। তারপর ধীরে ধীরে সংক্রমণের হার কমতে পারে।

তিনি বলেন, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। বিয়ের মৌসুম চলায় করোনা দ্রুত ছড়াচ্ছে বলেও জানান তিনি। পাকিস্তানের প্রায় ৩২ শতাংশ মানুষ করোনার দুই ডোজ টিকা নিয়েছেন।

প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। করোনার নতুন ধরণ ওমিক্রনের প্রভাবে সংক্রমণ অতিদ্রুত ছড়িয়ে পড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৫ লাখ ৫১ হাজার ৮৫৬ জন। দৈনিক আক্রান্তের হিসাবে একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত ১৪ জানুয়ারি একদিনে সর্বোচ্চ ৩৩ লাখ ৭১ হাজার ১৪৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা