ছবি: অং সান সু চি
আন্তর্জাতিক

সু চির বিরুদ্ধে আরও ৫ মামলা

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতির আরও পাঁচটি মামলা করতে যাচ্ছে সামরিক জান্তা সরকার। জানা গেছে, প্রতিটি অভিযোগের ভিত্তিতে তার ১৫ বছর করে কারাদণ্ড হতে পারে সু চির। সূত্র- রয়টার্স।

যদিও নতুন পাঁচ অভিযোগের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে একটি অভিযোগে বলা হয়েছে- সরকারি দায়িত্ব পালনকালে অবৈধভাবে হেলিকপ্টার ভাড়া করেছিলেন সুচি।

আরও জানা গেছে, এর আগে দু’টি অবৈধভাবে ওয়াকিটকি রাখা ও করোনা বিধি-নিষেধ লঙ্ঘনের দায়ে অং সান সু চি-কে ৪ বছরের সাজা প্রদান করে দেশটির সামরিক আদালত। পরবর্তীতে দেশটির সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং আদালতের শাস্তি অর্ধেক কমিয়ে দুই বছর করেন।

এদিকে, সু চির সমর্থক ও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, সামরিক বাহিনী কর্তৃক ক্ষমতা দখলের বৈধতা দেওয়া ও সু চিকে রাজনীতিতে ফিরে আসা থেকে বিরত রাখার জন্য তাঁর বিরুদ্ধে এসব মামলা দেওয়া হয়েছে।

তবে, মিয়ানমারের সামরিক জান্তা সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন তাদের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়। আমি শুধু এতটুকু বলতে চাই, আইন অনুযায়ী তাঁর (সু চি) বিচার করা হবে।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা