ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

করোনা শনাক্ত ও মৃত্যু কমেছে

সাননিউজ ডেস্ক: বিশ্বে নতুন করে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৮৯ হাজার ৮৭০ জন। আর এ সময়ে মারা গেছেন ৪ হাজার ৭৭১ জন। সবমিলিয়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৮৪ জন এবং মারা গেছেন ৫৫ লাখ ২ হাজার ২৫৬ জন। আগের ২৪ ঘণ্টার তুলনায় শনাক্ত ও মৃত্যু কমেছে।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস শনিবার (৮ জানুয়ারি) ভোরে এ তথ্য দিয়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী, নতুন ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ যুক্তরাষ্ট্রে; মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। শনাক্তের তালিকায় এরপরই রয়েছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পোল্যান্ড, ফিলিপাইন ও ভিয়েতনাম। নতুন ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু কমেছে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৮১ জন; মারা গেছেন ৬৬৯ জন।

চীনের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে সর্ব প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা