ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সৌদির ধরপাকড়ে ১৫৩৯৯ অভিবাসী আটক

সাননিউজ ডেস্ক: সৌদি আরব অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান শুরু করেছে। এই অভিযানে গত এক সপ্তাহে ১৫ হাজার ৩৯৯ অভিবাসীকে আটক করেছে দেশটি।

রোববার (৭ নভেম্বর) সৌদি এ বিষয়ে গেজেট প্রকাশ করেছে। এতে বলা হয়, গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সৌদির নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালিয়ে ১৫ হাজার ৩৯৯ জনকে আটক করেছে৷

আটকদের মধ্যে সাত হাজার ২৯২ জনকে আবাসন আইন লঙ্ঘন, ছয় হাজার ৩৭৩ জনকে সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন এবং এক হাজার ৭৩৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।

এছাড়াও আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের সহায়তা দেওয়ার জন্য ১৭ জনকে আটক করা হয়। সৌদি সীমান্ত অতিক্রমের দায়ে আরও ২৭৮ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
সৌদি আরবে আইনভঙ্গের অভিযোগে ৮৮ হাজার ২৯ জন অভিবাসীকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৭২ হাজার ৭৮৮ জনকে নিজ নিজ দেশের দূতাবাস থেকে বৈধ ভ্রমণ নথি সংগ্রহ করতে বলা হয়েছে। আর ১০ হাজার ১৭ জনকে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা