আন্তর্জাতিক

ফেলতে দেয়া আংটির দাম ২৩ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক: আংটিটি কিনেছিলেন রাস্তা থেকে। খুবই সস্তা দামে। পুরোনো জিনিসপত্রের সঙ্গে আংটিটি ময়লার ঝুড়িতে ফেলতে যাচ্ছিলেন তিনি। ফেলার আগে এক প্রতিবেশীর পরামর্শে আংটির দাম যাচাই করেন। আর দাম শুনে তো চড়কগাছ ওই নারী। কারণ আংটির দাম ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি টাকারও বেশি)।

শনিবার (৩০ অক্টোবর) আন্তর্জাতিক একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ৭০ বছর বয়সী অবসরপ্রাপ্ত ওই নারী তার পুরোনো গহনাগুলো বাতিল করার সময় কয়েক বছর আগে রাস্তা থেকে কেনা ওই আংটিও ফেলে দিতে যান। তার এক প্রতিবেশী ফেলার আগে গহনাগুলোর দাম যাচাই করার পরামর্শ দেন।

ইংল্যান্ডের নর্থ শিল্ডসের নর্থ টাইনসাইডে ফিটনবি’স নিলাম সংস্থায় কর্মরত মার্ক লেন এ ব্যাপারে জানান, ওই নারী এক ব্যাগ পুরোনো গহনা নিয়ে এসেছিলেন। তার মধ্যে ৩৪ ক্যারাটের ওই হীরাও ছিল। তারা লন্ডনে পাঠিয়ে ওই হীরার দাম যাচাই করেছেন।

আংটির মালিক ওই নারী অবশ্য মনে করতে পারছেন না কোথা থেকে ওই আংটি কিনেছেন। এক পাউন্ডের কয়েনের চেয়েও বেশি বড় ওই হীরা আগামী ৩০ নভেম্বর নিলামে তোলা হবে। আংটি বর্তমানে লন্ডনের ডায়মন্ড কোয়ার্টার হ্যাটন গার্ডেনের রাখা হয়েছে। নিলামে তোলার আগ পর্যন্ত সেখানেই রাখা হবে বহুমূল্যের ওই আংটি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা