আন্তর্জাতিক

আফগান নিয়ে বিশ্বের নিরবতার প্রতিবাদ

সাননিউজ ডেস্ক: আফগানিস্তানের সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়েছে নারী আন্দোলনকর্মীরা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজধানী কাবুলে ‘বিশ্ব কেন নীরবে আমাদের মরতে দেখছে?’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেছে নারী আন্দোলনকর্মীরা।

নারী আন্দোলনকর্মীরা তালেবানদের রোষের ঝুঁকি উপেক্ষা করে তাদের ‘শিক্ষার অধিকার’ ও ‘কাজের অধিকার’ নিশ্চিত করার দাবি সম্বলিত ব্যানার তুলে ধরে। তালেবানরা গত আগস্টে ক্ষমতায় আসার পর থেকে বিক্ষোভ প্রদর্শন বন্ধ করে দিয়েছে। তালেবানরা নারীদের এ বিক্ষোভ প্রদর্শন কালে প্রেসকে বাধা দেয়।

আফগানিস্তানের নারী আন্দোলনকর্মীদের অন্যতম সংগঠক ওয়াহিদা আমিরি এএফপিকে বলেন, আমরা আমাদের শিক্ষা ও কাজ করার অধিকারের প্রতি সমর্থন দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা আজ সবকিছু থেকে বঞ্চিত।

আফগানিস্তানের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তাদের বিক্ষোভ প্রথমে আফগানিস্তানে জাতিসংঘ মিশনের (ইউএনএএমএ) কাছে প্রদর্শনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তা ‘গ্রীন জোন’ যেখানে বেশ কয়েকটি পশ্চিমা দূতাবাসের ভবন অবস্থিত সেখানে সরিয়ে নেওয়া হয়। তালেবানরা দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর বেশিরভাগ বিদেশি মিশন দেশটি ছেড়ে গেছে।

এএফপির এক সাংবাদিক দেখেছেন, এ সময় সশস্ত্র তালেবান রক্ষীরা সাংবাদিকদের সরিয়ে দেন। প্রতিবাদের চিত্রগ্রহণে থাকা একজন স্থানীয় প্রতিবেদকের মোবাইল ফোন নিয়ে য়ায়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা