আন্তর্জাতিক

রাশিয়ার ২ নদীর পানি লাল হওয়ায় বিশ্বজুড়ে আতঙ্ক!

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার নরস্লিক নামে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া দুই নদী লাল হয়ে যাওয়ায় রাশিয়ার আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে। কেন এই নদী হঠাৎ লাল হয়ে গেল?‌ কী এমন ঘটেছে?‌

খবর পাওয়া গেছে ২১ হাজার টন ডিজেল রাশিয়ার এই অংশের একটি স্থানীয় পাওয়ার প্ল্যান্ট থেকে ছড়িয়ে পড়েছে নদীতে। সেই কারণেই নদীর রং এমন লাল হয়ে গেছে। খবর নিউজ এইটটিনের।

প্রাথমিকভাবে জানা যায়, একটি গাড়ি পাওয়ায় প্ল্যান্টের স্টোরেজে গিয়ে ধাক্কা মারে। তারপর সেখান থেকেই নাকি তেল ছড়িয়েছে। কিন্তু সেই খবর সংস্থার কাছে পৌঁছাতে অনেকটাই দেরি হয়েছিল। ততক্ষণে ছড়িয়ে পড়েছে তেল। রাশিয়ার রাষ্ট্রপ্রধান পুতিনের কাছে খবর পৌঁছানোর আগেই ১ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা এই তেলে ঢেকে যায়। বুধবার (৩ জুন) স্থানীয় গভর্নরের সঙ্গে কথা বলেন পুতিন।

গভর্নর বলেন, সোশ্যাল মিডিয়া থেকে তিনি এই বিষয়ে খবর পেয়েছেন। দু’‌সপ্তাহের মধ্যে পরিস্থিতি সামলানোর কথাও তিনি জানান। পরে বুধবারই প্রশাসন জানায়, এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। কেউ কেউ বলেন, পৃথিবীর ইতিহাসে কোনও সংস্থার ট্যাঙ্ক লিকের যত ঘটনা আছে, তার মধ্যে এটি সবচেয়ে ভয়ানক। এরপরই জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা