আন্তর্জাতিক

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ বিপর্যয়ে পড়েছে মিয়ানমারের বড় শহরগুলো। মিয়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুন এবং রাজধানী নেপিডোর বেশ কয়েকটি অংশে আজ শুক্রবার থেকে বিদ্যুৎ নেই বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইয়াঙ্গুন বিদ্যুৎ সরবরাহ করপোরেশনের পক্ষ থেকে বলা হয়, ইয়াঙ্গুনে আজ ১ টা ৩৫ মিনিটে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটে। বিদ্যুৎ বিপর্যয় সমাধানে কাজ করা হচ্ছে।

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়, দক্ষিণাঞ্চলীয় শহর এইচপিএ-আন, দক্ষিণাঞ্চলীয় মোন রাজ্য এবং রাখাইন রাজ্যের কিছু অংশেও বিদ্যুৎ নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।

নেপিডোতে মিয়ানমারের সামরিক স্থাপনাগুলোও বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে পড়েছে।

নেপিডোর বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তাকে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় গ্রিডে ‘সিস্টেম ব্রেকডাউন’ হয়েছে। তবে বিস্তারিতভাবে কিছু জানায়নি।

মিয়ানমারের জাতীয় গ্রিডে ‘সিস্টেম ব্রেকডাউন’ খুবই সাধারণ ঘটনা, বিশেষ করে গ্রীষ্মকালে।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি অং সান সুচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এনএলডিকে উৎখাত করেছিল মিয়ানমারের সামরিক বাহিনী। সে সময় তারা সুচির দলের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছিল এবং সুচিসহ দেশটির প্রেসিডেন্টকে বন্দী করেছিল। তবে জালিয়াতির অভিযোগ উড়িয়ে দিয়েছিল দেশটির নির্বাচন কমিশন।

অভ্যুত্থানের পর থেকেই দেশজুড়ে প্রতিবাদের মুখোমুখি হচ্ছে মিয়ানমারের জান্তা সরকার।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা