আন্তর্জাতিক

৩০ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভাসমান অবস্থায় ৩০ মরদেহ উদ্ধার করা হয়েছে ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চল ও সুদানের সীমান্তবর্তী নদী থেকে। স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

সোমবার (২ আগস্ট) প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানায়, ইথিওপিয়ার তাইগ্রে ও সুদানের সীমান্তবর্তী নদীতে ভাসছিলো মরদেহগুলো। পরে স্থানীয় কর্তৃপক্ষ অন্তত ৩০ জনের মরদেহ উদ্ধার করে।

যদিও ইথিওপিয়ার সরকার পরিচালিত এক টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচারের উদ্দেশ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো।

ইথিওপিয়ার এই অঞ্চলটি তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) নিয়ন্ত্রণে ছিল। ১৯৯১ সালে টিপিএলএফের নেতৃত্বে ইথিওপিয়া থেকে সামরিক সরকার উৎখাত করা হয়। এরপর শান্তিতে নোবেল বিজয়ী আবি আহমেদ ২০১৮ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত দেশটির রাজনীতিতে নিয়ন্ত্রণ ছিল এই গোষ্ঠীর হাতে।

কিন্তু গত বছর ইথিওপিয়ার ফেডারেল সেনাবাহিনী ও টিপিএলএফের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে প্রায় ১৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এখনো থেমে থেমে সংঘর্ষ চলে বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা