এমভি অ্যাসফাল্ট প্রিন্সেস -ফাইল ছবি
আন্তর্জাতিক

জাহাজ ছিনতাই, যাচ্ছে ইরানে

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপকূল থেকে জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপকূলবর্তী ওমান উপসাগর থেকে সশস্ত্র ৯ ব্যক্তি পানামার পতাকাবাহী এই জাহাজটি ছিনতাই করে। পরে সেটিকে ইরানে নোঙর করার নির্দেশ দিয়েছে ছিনতাইকারীরা।

ব্রিটিশ লয়েড লিস্ট ম্যারিটাইম ইন্টেলিজেন্স বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ট্যাংকার এমডি অ্যাসফল্ট প্রিন্সেস হরমুজ প্রণালীরি দিকে এগিয়ে যাচ্ছে। তবে জাহাজটি ছিনতাইয়ে কারা জড়িত তা স্পষ্ট নয়। বিশ্লেষকরা মনে করছেন, ছিনতাইয়ের ঘটনায় ইরানের সেনাবাহিনী সন্দেহভাজন তালিকায় থাকবে।

ইরানের বিপ্লবী গার্ডস তেহরানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রচারণা উল্লেখ করে ছিনতাইয়ে জড়িত থাকার কথা এরই মধ্যে অস্বীকার করেছে।

ওমান উপকূলে ইসরায়েলি মালিকানাধীন একটি তেলের ট্যাংকারে ড্রোন হামলার এক সপ্তাহের কম ব্যবধানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটলো। ড্রোন হামলায় এক ব্রিটিশ ও এক রোমানিয়ান নিহত হয়েছিলেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল হামলাটির জন্য ইরানকে দায়ী করলেও দেশটি দৃঢ়ভাবে তা অস্বীকার করেছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আমিরাত উপকূলে জাহাজ ছিনতাইয়ের ঘটনা দ্রুততার সঙ্গে তদন্ত করা হচ্ছে। হোয়াইট হাউস এই ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা