আন্তর্জাতিক

আফগান শরণার্থী কর্মসূচির সম্প্রসারণ

আন্তর্জাতিক ডেস্ক: যে সব আফগান নাগরিক তালিবানদের প্রতিশোধের ঝুঁকিতে রয়েছেন, সেসব শরণার্থীদের পুনর্বাসনের যোগ্যতা সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দপ্তর জানায়, হাজার হাজার আফগান জনগণ ও তাদের নিকট পরিবার-পরিজন যারা যুক্তরাষ্ট্র সরকার, যুক্তরাষ্ট্র সমর্থনপুষ্ট প্রকল্প, নেটো পরিচালিত সামরিক মিশন, যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম বা বেসরকারি সংস্থায় সম্পৃক্ত ছিলেন, তারা এই কর্মসূচির আওতায় থাকবেনI

পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, এসব জনগণের সুরক্ষা নিশ্চিত করতে, যুক্তরাষ্ট্র শরণার্থী কর্মসূচিতে প্রবেশাধিকার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া I

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রায় ২০ বছরের সামরিক উপস্থিতির পর সেনা প্রত্যাহা্র কর্মসূচির প্রেক্ষাপটে এই ব্যবস্থা নেয়া হচ্ছে I যুক্তরাষ্ট্রের বিশেষ অভিবাসন ভিসা কর্মসূচির আওতায় সীমিত সংখ্যক আফগান নাগরিক ইতিমধ্যেই পুনর্বাসন কর্মসূচির যোগ্যতা লাভ করেছেনI

যুক্তরাষ্ট্র ও তার নেটো মিত্ররা, পহেলা মে আফগানিস্তান থেকে তাদের বাকি সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়। পেন্টাগন জুলাই মাসের প্রথম নাগাদ ৯০% প্রত্যাহার নিশ্চিত হওয়ার কথা জানায় I তবে চূড়ান্ত প্রক্রিয়া শেষ হবে আগস্টের ৩১ তারিখেI

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা