আন্তর্জাতিক
করোনা ভ্যাকসিন

ধরণ শক্তিশালী হলেই বেশি লাভ!

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের কারণে লাখ লাখ মানুষ মৃত্যুর মুখে ছিলো। এইসব মানুষদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা জন্য করোনার টিকা উন্নয়ন ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো নিশ্চিতভাবেই প্রশংসার দাবিদার। তবে তারা বিনামূল্যে দিচ্ছে না এই টিকা গুলো। টিকা বিক্রি করে হাজার হাজার কোটি ডলার কামিয়ে নিচ্ছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো।

এর মধ্যে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ায় বুস্টার হিসেবে তৃতীয় ডোজ টিকা বিক্রি চেষ্টার মাধ্যমে লাভের অংক বড় হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর।

জুনে বিশ্লেষকরা জানিয়েছিলেন, তাদের ধারণা অনুযায়ী, চলতি বছর বিশ্বে টিকার বাজার হবে সাত হাজার কোটি ডলারের। তবে ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে বুস্টার ডোজের প্রয়োজনীয়তা নিয়ে বিতর্কের মধ্যে আছেন বিজ্ঞানীরা।

বুস্টার ডোজের ব্যাপারে তারা ঐক্যমতে পৌঁছলে টিকার বাজারে হয়তো যুক্ত হবে আরও শত শত কোটি ডলার। টিকা উন্নয়নে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠান মডার্না গত মে মাসে জানিয়েছিল, চলতি বছর টিকা থেকে তাদের এক হাজার ৯২০ কোটি ডলারের আয় হতে পারে।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি তাদের দ্বিতীয় প্রান্তিকের আয়ের বিবরণ প্রকাশ করবে। ধারণা করা হচ্ছে, সেটি প্রকাশ পেলে তাদের চলতি বছরের আয়ের পরিমাণ আরও বাড়ার পূর্বাভাস দেওয়া যাবে।

বিশ্বে টিকা বিক্রির মুনাফার সিংহভাগ যাচ্ছে যুক্তরাষ্ট্রের আরেক প্রতিষ্ঠান ফাইজারের পকেটে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে দুই ডোজ টিকা ৩০ ডলারে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের প্রথম ছয় মাসে টিকা বিক্রি করে এক হাজার ১৩০ কোটি ডলার আয় করেছে প্রতিষ্ঠানটি। চলতি বছর ফাইজার দুই হাজার ৬০০ কোটি ডলার আয় করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।

তবে গত সপ্তাহে জানানো হয়েছে, তাদের আয় বেড়ে তিন হাজার ৩৫০ কোটি ডলার হতে পারে। ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকার কার্যকারিতার পরীক্ষা শুরু করেছে মডার্না ও ফাইজার। চলতি মাসেই এর ট্রায়াল শুরু হবে। এতে সফল হলে স্বাভাবিকভাবে দুই প্রতিষ্ঠানের টিকার চাহিদা আরও বাড়বে।

অবশ্য বিশ্লেষকরা জানিয়েছেন, অনেক দেশ এখন কম দামী টিকার দিকে ঝুঁকছে। সেই হিসেবে হয়তো লাভের অংক কমে আসবে মডার্না ও ফাইজারের মতো বড় প্রতিষ্ঠানগুলোর। তবে বুস্টার ডোজ অনুমোদন পেলে আবারও স্বল্প মেয়াদে বাড়বে তাদের মুনাফার পরিমাণ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা