আন্তর্জাতিক

মুখের ফাঁকা নিয়ে গিনেস বুকে সামান্থা

আন্তর্জাতিক ডেস্ক : মুখের বিশাল ফাঁকা জায়গা নিয়ে গিনেস বুকে নাম তুললেন মার্কিন তরুণী সামান্থা রামসডেল। তিনি ২ দশমিক ৫৬ ইঞ্চি পর্যন্ত মুখ হাঁ করে ফাঁকা করতে পারেন।

মুখের বিশাল ফাঁকা জায়গার জন্য টিকটকে তার ১০ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। বিশাল এই মুখে তিনি গোটা একটা আপেল পুরে ফেলতে পারেন। সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক ভিডিও পোস্ট করেছেন তিনি।

মুখের ফাঁকা জায়গা মাপার জন্য স্থানীয় এক দাঁতের চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। এ সময় গিনেস বিশ্ব রেকর্ডের একজন বিচারকও ছিলেন। ড. এলকে চ্যাং সেই বিচারকের সামনেই ডিজিটাল ক্যালিপারের মাধ্যমে সামান্থার মুখ হাঁ করার পর ঠোঁটের ওপর থেকে নিচ পর্যন্ত মাপেন। এরপরই রেকর্ডের তালিকায় থাকা অন্যদের পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নেন তিনি।

গিনেস বুকে জায়গা পাওয়ার পর সামান্থা জানিয়েছেন, এই বয়সে এমন একটা স্বীকৃতি পেয়েছি যার জন্য অতীতে সবসময় হীনমন্যতায় ভুগেছি। সবসময় চাইতাম এটা ছোট হলে কতোই না ভালো হতো। কিন্তু এখন এটাই আমার বিশাল অর্জনের চাবিকাঠি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা