আন্তর্জাতিক

স্কুলে কুরআন শিক্ষা বাধ্যতামূলক করলো পাঞ্জাব 

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সর্বাধিক জনবহুল প্রদেশ পাঞ্জাব। এবার প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রদেশের সব স্কুলে কুরআন শিক্ষাকে বাধ্যতামূলক করেছে প্রদেশটির সরকার।

প্রাদেশিক সরকারের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে শুক্রবার জিয়ো নিউজের খবরে বলা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যসূচিতে কুরআনের নাজেরা তেলাওয়াত বাধ্যতামূলক থাকবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কুরআনের তর্জমার বিষয়টি গুরুত্ব পাবে।

এর আগে ২০১৭ সালে পাঞ্জাব সরকারের পক্ষ থেকে স্কুলগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কুরআনের নাজেরা বাধ্যতামূলক করা হয়েছিল।

গত বছর দেশের সব বিশ্ববিদ্যালয় পবিত্র কুরআনের অনুবাদ শিক্ষাদানের প্রস্তাব অনুমোদন দিয়েছে পাকিস্তানের জাতীয় সংসদ।

দেশটির সংসদ বিষয়কমন্ত্রী আলী মোহাম্মদ খানের উত্থাপিত প্রস্তাবে বলা হয়, কুরআনের উর্দূ অনুবাদ পাঠদানের মাধ্যমে আমাদের প্রজন্মের সামনে জ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ জন্য যেসব প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনুবাদসহ কুরআন পড়ানো হয় না সেসব বিশ্ববিদ্যালয়ে অর্থসহ কোরআন পড়ানো উচিত। পরে সংসদ বিষয়কমন্ত্রীর উত্থাপিত প্রস্তাবটি সংসদে সর্বসম্মতভাবে পাস হয়।

জিয়ো নিউজ জানিয়েছে, পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়গুলোতে ডিগ্রি অর্জনের জন্য অনুবাদসহ কুরআন অধ্যায়ন একটি অপরিহার্য শর্ত।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা