আন্তর্জাতিক

লেবাননের প্রধানমন্ত্রী হলেন নাজিব মিকাতি

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন নাজিব মিকাতি। এরই মধ্যে তিনি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোট নিশ্চিত করেছেন। নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হওয়ায় দেশটির কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নাজিব মিকাতি জাতীয় সংসদের ১১৮ সদস্যের মধ্যে ৭৩ সদস্যের ভোট লাভে সমর্থ হয়েছেন। সংসদের আস্থা অর্জন করার পর তিনি প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠক করেন।

এর এক সপ্তাহ আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেন। লেবাননে গত নয় মাস ধরে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছিলো।

নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হওয়ার পর আশা করা হচ্ছে তিনি দ্রুত লেবাননের জন্য নতুন মন্ত্রিসভা গঠন করবেন।

একদিন আগে তিনি লেবাননের সাবেক তিনজন প্রধানমন্ত্রী সাদ হারিরি, ফুয়াদ সিনিওরা এবং তাম্মাম সালামের সমর্থন লাভ করেন। তিনি লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরির সমর্থনও পেয়েছেন। এ ছাড়া, প্রগ্রেসিভ সোশালিস্ট পার্টি এবং আমাল মুভমেন্ট এবং ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সমর্থনও তিনি পেয়েছেন।

নতুন প্রধানমন্ত্রীকে দেশের অর্থনৈতিক সংকট এবং ওষুধ ও জ্বালানির মতো মৌলিক পণ্য সংকটের মোকাবিলা করতে হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা