আন্তর্জাতিক

সংক্রমণের শীর্ষে যুক্তরাষ্ট্র, মৃত্যুতে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। মৃত্যুর হিসেবে শীর্ষে আছে ব্রাজিল। ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, বুধবার (২১ জুলাই) বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৩ হাজার ৭১১ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৩৯ জনের।

বুধবার (২১ জুলাই) করোনায় বিশ্বের দেশসমূহের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে ব্রাজিলে। দক্ষিণ আমেরিকার বৃহত্তম এই দেশটিতে এই দিন এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন।

দৈনিক মৃত্যুর তালিকায় ব্রাজিলের পরেই অবস্থান করছে করোনার এশীয় উপকেন্দ্র (এপিসেন্টার) হিসেবে সদ্য পরিচিতি পাওয়া দেশ ইন্দোনেশিয়া। সেখানে বুধবার করোনায় মারা গেছেন ১ হাজার ৩৮৩ জন।

এদিকে, গত বছর মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর হিসেবে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত কয়েক মাস ধরে অনেক কমে এসেছিল সংক্রমণ ও মৃতের হার। কিন্তু সম্প্রতি দেশটিতে আবারো বাড়ছে প্রাণঘাতী এ রোগে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

বুধবার যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৫২৫ জন এবং এ রোগে মারা গেছেন ৪১৬ জন। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, দৈনিক সংক্রমণের হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে করোনায় সর্বোচ্চ সংখ্যক রোগী আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে।

২০২০ সালে মহামারি শুরুর পর থেকে বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৯ কোটি ২৮ লাখ ৩৯ হাজার ৫ জন। মারা গেছেন মোট ৪১ লাখ ৪২ হাজার ৫৮২ জন।

অন্যদিকে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ১৭ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ৪ জন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা