আন্তর্জাতিক

প্রাণ বাঁচাতে আফগানিস্তান ছাড়ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণ বাঁচাতে আফগানিস্থান ছেড়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে প্রায় সাড়ে তিনশ’ আফগান শরণার্থী। বুধবার (১৪ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা খোভার জানিয়েছে, গত দুইদিনে অন্তত ৩৪৭ জন আফগান শরণার্থী তাজিকিস্তানে প্রবেশ করেছে।

আফগানিস্তান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহার কার্যক্রম শুরুর পর গত কয়েক সপ্তাহে দেশটির বিশাল অঞ্চলের দখল নিয়েছে তালেবান। গত জুনে তারা তাজিকিস্তানের সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং শির খান বন্দরের দখল নেয়। আর গত বুধবার পাকিস্তান সীমান্তের গুরুত্বপূর্ণ ক্রসিং স্পিন বলদাকের দখল নেয়ার ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। অবশ্য আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তালেবানকে হটিয়ে আবারও সীমান্ত ক্রসিংটির নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী।

তাজিকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুইদিনে সীমান্ত পার হওয়া আফগান শরণার্থীদের মধ্যে ৬৪ বালক এবং ১১৩ বালিকা রয়েছে। তারা আফগানিস্তানের বাদাখশান প্রদেশ থেকে এসেছে। এসব শরণার্থীকে মুরগাব অঞ্চলের দুটি স্থানে আশ্রয় দেয়া হচ্ছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা