আন্তর্জাতিক

শরবত বিক্রেতা হলেন সাব-ইন্সপেক্টর

আন্তর্জাতিক ডেস্ক: বয়স তার ৩১। এই বয়সে অনেক কিছু করেছেন তিনি। এক সময় এলাকায় লেবুর শরবত ও আইসক্রিম বিক্রি করতেন। বর্তমানে সেখানকার এক জন সাব-ইন্সপেক্টর। বলছি, ভারতের কেরালার তিরুঅনন্তপুরমের ভারকালা থানার সাব ইনস্পেক্টর অ্যানি সিবার কথা।

কলেজের প্রথম বর্ষে পড়ার সময় পরিবারের অমতে প্রেমিকের সঙ্গে থাকতে শুরু করেন অ্যানি। সন্তানসম্ভবা হয়ে পড়েন একপর্যায়ে।

ঠিক সেই সময় প্রেমিক তাকে ছেড়ে চলে যায়। অথৈ জলে পড়েন অ্যানি। বাড়িতেও ফেরার উপায় ছিল না তার। তার পর শুরু হয় জীবন সংগ্রাম।

অ্যানি জানান, সন্তান জন্ম দেওয়ার পর বাড়িতে ফিরেছিলাম। কিন্তু আমাকে ঘরে তুলতে অস্বীকার করা হয়। ভাড়াবাড়িতে ছেলে শিবসূর্যকে নিয়ে দিন কাটাতে শুরু করি।

পেট চালানোর জন্য মশলা, সাবানের ব্যবসা শুরু করি। কাজ করি বিমা সংস্থার অ্যাজেন্ট হিসেবেও। এমনকি ভারকালা এলাকায় লেবুর শরবত, আইসক্রিমও বিক্রি করতে হয়েছে আমাকে। এভাবেই একটু একটু করে টাকা জমিয়ে সমাজবিজ্ঞানে স্নাতক করেছি।

জানা গেছে, ২০১৪ সালে তিরুঅনন্তপুরমে পুলিশের পরীক্ষার জন্য একটি কোচিং সেন্টারে ভর্তি হন অ্যানি। এক দিকে সংসার, ছেলেকে দেখাশোনা করা, তার পর চাকরির জন্য পড়াশোনা— সবটাই সামলে যাচ্ছিলেন অ্যানি।

২০১৬ সালে পুলিশের পরীক্ষায় পাস করে চাকরিও পান। ২০১৯ সালে আবারো এসআই পদের পরীক্ষায় বসে পাস করেন। এ বছরের ২৫ জুন সেই ভরকালা এলাকারই সাব-ইন্সপেক্টর হয়ে আসেন অ্যানি। ১০ বছর আগে যে এলাকায় অ্যানি লেবুর শরবত বিক্রি করতেন, আজ সেই এলাকা রক্ষার দায়িত্ব তার হাতে!

সূত্র: আনন্দবাজার

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা