আন্তর্জাতিক

ফের ফিলিস্তিনে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বাহিনী ফের পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়লে এতে আহত হন কমপক্ষে ২০ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সোমবার (২১ জুন) স্থানীয় সময় খবরে বলা হয়েছে, রাতে ইহুদি দখলাদারি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পাথর ও চেয়ার ছোড়াছুড়ি হয় উভয়পক্ষের মধ্যে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের কর্তৃপক্ষ জানিয়েছে, ইহুদি দখলদারদের সঙ্গে একপর্যায়ে যোগ দেয় ইসরায়েলি বাহিনী। হামলায় ২০ জন ফিলিস্তিনি আহত হন। আহত ফিলিস্তিনিদের হাসপাতলে নিতে আসা একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে পাথর ছুড়ে ইহুদিরা।

এ ঘটনার পরই ওই এলাকায় ফিস্তিনিদের বাড়ি ঘরে অভিযান চালানো হয়। একই সময়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সৈন্যরা। এদিকে মঙ্গলবারও একাধিক ইহুদি দখলদার পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। এতে নতুন করে সংঘাতের আশঙ্কা রয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা