আন্তর্জাতিক

ভারতের শীর্ষ রফতানি বাজার বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের প্রথম তিন মাসে ভারতের শীর্ষ রফতানি বাজারের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যে এক নতুন মাইলফলক তৈরি হয়েছে। আর ২০২০-২১ অর্থবছরে দেশটির রফতানি গন্তব্য হিসেবে গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে, এ বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের হিসাবে হংকংকে হটিয়ে ভারতের চতুর্থ বৃহত্তম রফতানি বাজার হয়ে উঠেছে বাংলাদেশ। এই তিন মাসে বাংলাদেশের চেয়ে কেবল যুক্তরাষ্ট্র, চীন ও সংযুক্ত আরব আমিরাতে বেশি পণ্য রফতানি করেছে ভারত।

ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুসারে, বার্ষিক হিসাবে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চে বাংলাদেশে ভারতের পণ্য রফতানি ৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ কোটি ডলার। এই তিন মাসে ভারত যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করেছে ১ হাজার ৫৪১ কোটি ডলারের, চীনে ৫৯২ কোটি ডলারের এবং আমিরাতে ৫৩৪ কোটি ডলারের।

গত বছরের তুলনায় চলতি বছরে জানুয়ারিতে বাংলাদেশে ভারতীয় পণ্য রফতানি ৩৫ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৯৫ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ১৭ শতাংশ বেড়ে ৯৪ কোটি ডলার এবং মার্চ মাসে একলাফে ৯৩ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৬ কোটি ডলারে।

অন্যদিকে ২০২০-২১ অর্থবছরে ভারত তাদের দক্ষিণ এশিয়ায় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশকে পেয়েছে পঞ্চম বৃহত্তম রফতানি বাজার হিসেবে। এর আগের অর্থবছরে এই তালিকায় নবম ছিল বাংলাদেশ। অর্থাৎ এক বছরে তাদের উন্নতি হয়েছে চার ধাপ। এসময়ে বাংলাদেশে ভারতে পণ্য রফতানি ১০ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ৯০৯ কোটি ডলারে পৌঁছেছে।

২০২০-২১ অর্থবছরে তালিকার শীর্ষ চারে থাকা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে ভারতীয়রা পণ্য রফতানি করেছে সর্বোচ্চ ৫ হাজার ১৬৩ কোটি ডলারের, চীনে ২ হাজার ১২০ কোটি ডলারের, আমিরাতে ১ হাজার ৬৬৮ কোটি ডলারের এবং হংকংয়ে ১ হাজার ১৫ কোটি ডলারের।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা