আন্তর্জাতিক

দিল্লিতে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ শিথিলের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দুই মাসের মাসের মধ্যে সংক্রমণ সবচেয়ে কম হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার (১৪ জুন) থেকে বিধিনিষেধ শিথিলের নতুন নির্দেশনা কার্যকর হবে। খবর এনডিটিভির।

এ প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘বর্তমান সময়ের মত যদি সংক্রমণ কমতে থাকে, তাহলে আমাদের জীবন ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে উঠবে। এটি একটি বিশাল ট্র্যাজেডি এবং সবাই মিলে এটি মোকাবিলা করতে হবে।’

নতুন ঘোষণা অনুযায়ী দিল্লিতে স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান আগের মতোই বন্ধ থাকবে। বন্ধ থাকবে রাজনৈতিক বা সাংস্কৃতিক সমাবেশ, সুইমিং পুল, জিম, স্পা, পাবলিক পার্ক ও গার্ডেনগুলো।

জনপরিসরে বিয়ের আয়োজন করা যাবে না। বিয়ের আয়োজন করা হলেও বিয়েতে সর্বোচ্চ ২০ জন পর্যন্ত উপস্থিত থাকতে পারবেন। দিল্লি মেট্রোসহ গণপরিবহন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। অটোরিকশা ও ট্যাক্সিতে সর্বোচ্চ দুইজন যাত্রী বসতে পারবেন।

সকল মার্কেট সকাল ১০টা থেকে ৮টা পর্যন্ত খোলা থাকবে। রেস্টুরেন্টগুলো ৫০ শতাংশ পর্যন্ত গ্রাহক নিয়ে পরিচালনা করতে পারবে। দিল্লির সেলুন এবং সাপ্তাহিক বাজারগুলো আগামীকাল থেকে কার্যক্রম চালাতে পারবে। প্রতিটি জোনে কেবল একটি করে বাজার খোলা রাখা যাবে।

শহরের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আবার খুলে দেয়া হবে তবে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।

সবশেষ তথ্য অনুযায়ী ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৫ লাখ ১০ হাজার ৪১০। মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৩০৫।

সান নিউজ/এমএইচআর/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা