আন্তর্জাতিক

এক আমের দামই ১২০০ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় এক ফুট লম্বা সাইজের দুই থেকে তিন কেজি ওজনের একেকটি আম ৫০০টাকায় শখের বশে কেনার কথা শুনেছি। যদি সেই আমের দাম হাজার ছাড়িয়ে ১২০০ টাকায় বিক্রি হয়! তাহলে অবাক হওয়ারই কথা। সোমবার (৭ জুন) ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে, দেশটির মধ্যপ্রদেশে আলিরাজপুরের কাট্ঠিওয়ারাতে নুরজাহান নামের এই আমের চাষ হয়।

তবে এ আমের উৎপত্তি আফগানিস্তানে বলে জানানো। তবে কীভাবে আফগানিস্তান থেকে ভারতে পৌঁছাল এই আমের প্রজাতি? তা স্পষ্ট করেনি দেশটির কৃষিবিদরা। তার এমন অদ্ভুত নামকরণের সঙ্গে সম্রাজ্ঞী নুরজাহানের কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।

কাট্ঠিওয়ারার নুরজাহান আমচাষি শিবরাজ সিংহ জানিয়েছেন, ১৯৬৮ সালে এই আমের চারা গুজরাটে আনা হয়েছিল। তার বাবা ঠাকুর পি সিংহ গুজরাট থেকে ওই বছর চারাগাছ কিনে মধ্যপ্রদেশে আনেন। মধ্যপ্রদেশের কাট্ঠিওয়ারায় তাদের বাগানে ওই চারাগাছগুলো রোপণ করেছিলেন তিনি। বর্তামানে ৬টি নুরজাহান আম গাছ রয়েছে। সেগুলো আজও ফল দিচ্ছে।

তিনি আরও জানান, চলতি বছর ২৫০টি নুরজাহান আম ফলেছে তার বাগানে। তবে পাকার অনেক আগেই সেগুলো গাছে থাকা অবস্থাতেই কিনে ফেলেছেন অনেকে। এই আমের চাহিদা নাকি এমনই। এক একটি আম বিক্রি হয়েছে ৫০০ থেকে ১০০০ টাকায়। একেকটি আম ২ কেজি থেকে শুরু করে সাড়ে ৩ কেজিও হয়েছে।

কৃষিবিদরা জানাচ্ছেন, আগে একটি নুরজাহান আমের ওজন নাকি হত অন্তত ৫ কেজি। যা লম্বায় হত ১ ফুট পর্যন্ত! জলবায়ু পরিবর্তনের জেরে নুরজাহানের চেহারায় অনেক বদল এসেছে। দৈর্ঘ্যও কমেছে, ওজনও কমেছে। কিন্তু আম ভক্তদের কাছে কদর এতটুকু কমেনি তার।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা