আন্তর্জাতিক

সু চির দলের নিবন্ধন বাতিলের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নিবন্ধন বিলুপ্ত করতে চায় জান্তা নিযুক্ত নির্বাচন কমিশন। এক নির্বাচন কমিশনারের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, গত বছরের নভেম্বরে মিয়ানমারে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জালিয়াতির অভিযোগে এনএলডির বিরুদ্ধে নির্বাচন কমিশন এমন ব্যবস্থা নেবে। মিয়ানমারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে এনএলডির নিবন্ধন বিলুপ্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে এনএলডিসহ দেশটির অনেকগুলো রাজনৈতিক দল ওই বৈঠক বর্জন করে।

জান্তা-সমর্থিত দেশটির ইউনিয়ন নির্বাচন কমিশনের (ইউইসি) চেয়ারম্যান থেইন সোর ভোট জালিয়াতিকে বিশ্বাসঘাতক উল্লেখ করে বলেন, এনএলডি নির্বাচনে যে জালিয়াতি করেছে, তা অবৈধ। সুতরাং তাদের দলটির (এনএলডি) নিবন্ধন বিলুপ্ত করতে হবে।

এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে মিয়ানমারের জান্তার মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দেননি। এনএলডির কাছ থেকেও কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সেনা-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক মুখপাত্র বলেছেন, ওই বৈঠকে তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠক শেষ হয়নি। বৈঠকের ফলাফল সম্পর্কে তিনি অবগত নন।

গত বছরের নভেম্বরে মিয়ানমারে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সু চির এনএলডি বিপুল জয় পায়। নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে বলে দেশি-বিদেশি পর্যবেক্ষক সংস্থা জানায়। কিন্তু এই নির্বাচনে কারচুপি-জালিয়াতির অভিযোগ তোলে সেনাবাহিনী। সেনাবাহিনীর অভিযোগ নাকচ করে তৎকালীন নির্বাচন কমিশন। নির্বাচনে কথিত জালিয়াতির অজুহাতে দেশটির সেনাবাহিনী গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান করে। তারা সু চির নির্বাচিত সরকার উৎখাতের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করে। একই সঙ্গে সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করে। মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে জরুরি অবস্থা জারি করে।

সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে বিক্ষোভ শুরু করেন গণতন্ত্রপন্থীরা। সেনাশাসনবিরোধী চলমান এই বিক্ষোভে জান্তার নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত আট শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এ ছাড়া হাজারো বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় দেশটির সংখ্যালঘু নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে সেনাবাহিনীর লড়াই তীব্রতর হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা